বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

আন্দোলনে ব্যর্থ হয়ে তারা সস্ত্রাসের পথ বেঁছে নিয়েছে- ডা. আ.ফ.ম রুহুল হক এমপি

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, জনগণ তাদের সাথে নেই বলেই তারা আন্দোলনে ব্যর্থ হয়ে অগ্নিসস্ত্রাসের পথ বেঁছে নিয়েছে। ২০০১ সাল, ২০১৩ সাল ও ২০১৮ সালেও তারা সস্ত্রাসের পথ বেঁছে নিয়েছিল। ৭৫ সালে সস্ত্রাসী কর্মকান্ডের মধ্যদিয়ে তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করে এই রাস্ট্রের ক্ষমতা দখল করেছিল। তারাই এই কর্মকান্ডের সাথে জড়িত। এরা তারাই যারা বঙ্গ বন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। এরাই তারাই যারা জেলে ৪ নেতাকে হত্যা করেছিল। এরা তারই যারা বিদ্যুত দেবে বলে খুটি পুতে রেখেছিল। তিনি আজ সোমবার দুপুরে সাতক্ষীরার দেবহাটার কুলিয়া হাইস্কুল মাঠে নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভায় এ সব কথা বলেন।

তিনি সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে ভোটারদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র জনসম্মুখে তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরাসহ সারাদেশে চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, এমপি রুহুল হকের ছেলে ইঞ্জিনিয়ার জিয়াউল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চয়োরম্যান আসাদুল হকসহ অন্যান্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!