সাতক্ষীরা- ৩ আসনে ডাঃ আফম রুহুল হকের আশাশুনীতে নির্বাচনী জনসভা ও গনসংযোগ
✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
প্রকাশের সময় :
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
১৮৮
বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনী উপজেলার কামালকাটিসহ বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা, গনসংযোগ ও লিফলেট বিতরন করেছেন সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. আফম রুহুল হক।
রবিবার দুপুরে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি বাজারে তিনি এই নির্বাচনী জনসভা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরন মণ্ডল। উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বিশ্বাস দীপু, যুবলীগ নেতা লাল্টু প্রমুখ।
এসময় ডা. আফম রুহুল হক কামালকাটির ভেঙে যাওয়া নির্মানাধীন ব্রীজটি পরিদর্শন করেন ও সংসদ সদস্য নির্বাচিত হলে তা দ্রুত নির্মানের প্রতিশ্রুতি দেন।