মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

ভারত সরকার কর্তৃক পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি হয়েছে। এনিয়ে ব্যাপক ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা সুলতানপুর বাজারে শুক্রবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০/৮০ টাকা। রপ্তানী বন্ধ ঘোষণার পর রাত পার না হতেই শনিবার পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা  থেকে ১৮০ টাকা। অনুরুপ দেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছিল  ৯৪ থেকে ১০০ টাকায়। আর আজ শনিবার বিক্রি হচ্ছে ১৮০ টাকা। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানান,‘‘ পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে শুক্রবার রাতেই বড়বাজারে এসেছিলাম। ৮০ টাকার পেঁয়াজ কিনেছিলাম ১০০ টাকায়। অথচ রাত পার না হতেই শনিবার বড়বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ ৮০ টাকায়।’’

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জানান,‘‘বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। একধরণের অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে। প্রশাসনের কাছে আহবান করি,দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ’’

রপ্তানি বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে তিনি বলেন,‘‘অনেকের এলসি খোলা থাকলেও পণ্য বুকিং না হওয়ায় তারা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সরকারের উচিৎ,ভারত সরকারের সাথে কথা বলে জলদি পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা। ’’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!