রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

সাংবাদিক এম কামরুজ্জামানের পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত

✍️শাহিদুর রহমান☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, সাতক্ষীরা-১ আসনের জাপা দলীয় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত সাংবাদিক এম কামরুজ্জামানের শোকাহত পরিবারকে শান্তনা দিতে তার গ্রামের বাড়ি তালা উপজেলার মানিকহার গ্রামে যান।

আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি মরহুম আলহাজ্ব মো: শাহাজাহান মল্লিকের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারেরপ্রতি সমবেদনা জানান। কবর জিয়ারত শেষে সাংবাদিক এম কামরুজ্জামানের মা তাহেরা বেগমসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন।

তিনি বলেন, মরহুম শাহাজাহান মল্লিক আমার পরমবন্ধু মানুষ ছিলেন। তার সাদাসিধে আচরন মানুষকে মুগ্ধ করতো। পরিছন্দ মানুষটি আজ আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

সৈয়দ দিদার বখতের সাথে এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, জাপা নেতা কামরুজ্জামান বুলুসহ এলকার মানুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!