রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ

✍️রবিউল ইসলাম 📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি দিন দিন বাড়ছে। আর এই ঝুঁকি অন্য অঞ্চলের চেয়ে উপকূলে বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে বেশি প্রভাব পড়েছে কৃষি, স্বাস্থ্য ও পানি সহ বিভিন্ন ক্ষেত্রে। এখানে ভূগর্ভস্থে পানি লবণাক্ত হওয়ায় এবং পুকুরের পানি দূষিত হওয়ায় পানির সংকট কাটিয়ে ওঠা দূরহ। পানি সংকট সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো চেস্টা অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সিসিডিবির স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প বৃষ্টির পানি সংরক্ষণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের ৬০ টি দুস্থ পরিবারে ১ টি করে দেড় হাজার লিটারের পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ করা হয়।    

আজ সোমবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যনেজার এস এম মনোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন বিশ্বাস, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ফাতেমা বেগম, গাবুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জি এম ইমাম হাসান, প্রকল্পের সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট চিরদিনের। এই সংকট নিরসনে সিসিডিবি বৃষ্টির পানি সংরক্ষণে যে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ করছে তা খুবই গুরুত্বপূর্ন। এ ধরনের কাজ অব্যহত রাখার জন্য অনুরোধ করছি। সিসিডিবি এই ইউনিয়নে নতুন নয়। তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। মানুষের পাশে থেকে এধরনের সহযোগিতা করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!