
সাতক্ষীরার কলারোয়া ভূমি অফিসে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৯নভেম্বর) দিবাগত রাতে উপজেলা ভূমি অফিসে কার্যালয়ে ওই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা অফিসের জানালার লোহার রড কেটে ভিতরে প্রবেশ করে। এসময় চোরেরা অফিসের মধ্যে ঢুকে সকল আলমারীর তালা ভেঙ্গে বিভিন্নকাগজপত্র টানা হেচড়া করে ছুড়ে ফেলে দেয়। সকালে এসে দেখতে পান অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ভুমি অফিসের বড় বাবু জানান-এই ভূমি অফিসে রাতে মহাসিন নামের একজন পাহারাদার ছিলো তার পরেও চোরেরা ভিতরে কি ভাবে ঢুকলো তা তিনি বলতে পারেন না।
তিনি আরো বলছেন-দুই তিন দিন ধরে উপজেলায় রাজস্ব খাতের টাকা উত্তলন করা হচ্ছে। সে জন্য হয়তো চোরের হানা দিতে পারে। আচার্য্য বিষয় হলো- অফিসের ফাইল কেবিনেট সংরক্ষিত কাগজপত্র সব ঠিক আছে। কেটে ফেলেছে জানালা
রডের দরজা। কিন্তু কিছুই খোয়া যায়নি। নাইট গাড মহাসিন হোসেনের কাছে জানতে চাইলে সে বলে-রাতে আমি অফিসের দুই তালায় ঘুমিয়ে ছিলাম। কখন যে চোরেরা অফিসে প্রবেশ করেছে তা জানতে পারেনি।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম অফিসে না থাকার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-এবিষয়ে ভ‚মি অফিসের পক্ষ থেকে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।