শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

রাত পোহালেই বাঁশদহা ইউনিয়নর কাজিপাড়া ওয়ার্ডের উপ নির্বাচন

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

রাত পোহালেই ২০ অক্টোবর (মঙ্গলবার) সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের ৬নং কাজিপাড়া ওয়ার্ডের উপ নির্বাচন।

এ নির্বাচনকে ঘিরে এলাকার সাধারণ ভঝটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে গণসংযোগ ও পথ সভা চালিয়ে যাচ্ছেন মোরগ প্রতিকের প্রার্থী মো. আহসান উদ্দীন (আহসান)।

রবিবার (১৮ অক্টোবর) দিনব্যাপি বাঁশদহা বাজার এলাকাসহ ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময়, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন মেম্বর পদপ্রার্থী মো. আহসান উদ্দীন (আহসান)।

এসময় তিনি বলেন, সাধারণ ভোটারদের দাবীর প্রেক্ষিতে আমার নির্বাচনে অংশ গ্রহণ। আমি নির্বাচিত হলে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। আমার এলাকার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়রা জানান, বাঁশদহা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর প্রার্থী আহসান উদ্দীন (আহসান) এলাকার গরীব-দুঃখী মানুষের কল্যাণ সব সময় এগিয়ে আসেন। সাধারণ মানুষের যে কোন ধরনের সমস্যা সমাধান তিনি সর্বাত্বক সহযোগিতা করেন। আমরা আগামী নির্বাচনে তাকে মেম্বর হিসাবে দেখতে চাই।

উল্লেখ্য, বিগত ৪ মাস পূর্ব বাঁশদহা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর আব্দুল কাদের স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কেন্দ্রে থাকবে আলহাজ্ব মোহাম্মাদ আলী দাখিল মাদ্রাসা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪শ ৯৬ জন। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!