বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

এসইপি প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাস এর কার্য নির্বাহী পরিষদের সভাপতি  মোঃ আব্দুস সামাদ মোড়ল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসা আনিছুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ড. আসাদুজ্জামান, সাস এর নির্বাহী পরিচালক  শেখ ইমান আলী।

সাস’র প্রোগ্রাম সমন্বয়কারী শাহ আলম’র পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ শফিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদচেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিষখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোল্লা সাবীর হোসেন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,গনেশ দেবনাথ, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক ইয়াকুব আলী শেখ, অধ্যক্ষ মো. আব্দুর রহমান প্রমূখ।

সাস-এসইপি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করে। স্টলের মধ্যে অন্যতম স্টল ছিলো রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশান প্রজেক্ট (আরএমটিপি) এর বিভিন্ন কার্যক্রম সম্বলিত প্রদর্শনী। রেডি টু কুক, রেডি টু ইট, ব্লাক সোলজার ফ্লাই, বিভিন্ন মৎস্য উপকরণ ইত্যাদি ডামি প্রদর্শন আগত অতিথিদের নজর কাড়ে। তারা সাসের এ ধরণের প্রকল্প বাস্তবায়নে এলাকার মাছ চাষীদের আয়বর্ধক কাজ বাস্তবায়নের জন্য সাসকে আন্তরিকভাবে অভিবাদন জানান।

উল্লেখ্য, যে আরএমটিপি প্রকল্প খুলনা ও সাতক্ষীরা জেলায় ৪টি উপজেলায় মোট ৭০০০ মাছ চাষি পরিবারের মাঝে কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়নে একজন পিসি, একজন ভিসিএফ, একজন এমএন্ডই এবং চারজন এভিসিএফ নিয়োজিত আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!