রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

তালায় ভার্মি কম্পোষ্ট বিষয়ক প্রশিক্ষণ

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা ওয়ার্ল্ড কনসার্ন অফিসে ভার্র্মি কম্পোষ্ট বা কেঁচো সার বিষয়ক প্রশিক্ষণ ৭ নভেম্বর মঙ্গলবার  সকালে অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। উক্ত প্রশিক্ষণে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের ২৪ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বলা হয়, কেচোঁ মানুষের একটি অন্যতম উপকারী প্রাকৃতিক ক্ষুদ্র প্রাণী। বিশেষ প্রজাতির কেঁচো ব্যবহার করে কোন উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য ও দেহাবশেষকে প্রক্রিয়াজাতকরণের পর যে সার পাওয়া যায় তাই কেঁচো সার বা ভার্মি কম্পোষ্ট। এই কেঁচো সার বা ভার্মি কম্পোষ্টে পুষ্টির পরিমাণ সাধারণ কম্পোষ্টের তুলনায় বেশি, এটি ক্ষেতের উর্বরতা বৃদ্ধি করে, ফসলের ফলন প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে, মাটির শারীরিক গঠন পরিবর্তন করে এবং এর পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!