বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরার মাঠপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়াএলাকার মানুষের বহু কাঙ্খিত চাওয়া জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে ড্রেণে নির্মাণ সামগ্রী ঢেলে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, মো. শামীম মল্লিক, শফি উদ্দিন ময়না, কৃষি কর্মকর্তা কিরন্ময় সরকার, রেজাউল কাগুজী, আরশাদ আলী, নবনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব আলী, মাহমুদ্দিন লস্কর দুষ্টু, আকবার আহমেদ বাবলু, নজরুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুর রশিদ, হামিদ, শুভ রাজ, ইয়াকুব, আব্দুল খালেক, ঠিকাদার মো. কবির হোসেন, মো. জাহিদ হোসেন প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে পৌরসভার ১নং ওয়ার্ডে কাটিয়া মাঠপাড়া নেছার’র বাড়ি হতে হামিদের বাড়ি পর্যন্ত ২০০ মিটার আরসিসি ড্রেণ ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। অত্র এলাকায় গদাই বিলসহ চলাচলের সড়ক সব পানির নিচে তলিয়ে থাকে। এই ড্রেণ এর মাধ্যমে গদাই বিলের পানি প্রাণসায়ের খালের সাথে সংযোগ হলে এই এলাকার চাষাবাদসহ পানিবন্দীর হাত থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। বহুদিনের চাওয়া ও বহু প্রতিক্ষিত এ এলাকার জলাবদ্ধতা নিরসনে ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল’র ঐকান্তিক প্রচেষ্টায় আরসিসি ড্রেণ নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মাঝে খুশির জোয়ার লক্ষ্য করা গেছে এবং সেই সাথে এলাকার মানুষ ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেলকে ধন্যবাদ জানায় ও তার সফলতা কামনা করে দোয়া করেন। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!