সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

দুইদিন ব্যাপী তালায় উদ্যোক্তা উন্নয়ন মেলার উদ্বোধন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার  (২৩ অক্টোবর) মাঝিয়াড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র চত্বরে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান প্রমূখ।

মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের ভিড়।মেলায় উৎপাদনকারী ও বিপণনকারীরা মাটির তৈরি আধুনিক ও রুচিসম্মত তৈজসপত্র, ফুলদানি ও শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেন স্টলগুলোতে। এছাড়া মেলায় সাতক্ষীরা ও খুলনা জেলা থেকে উদ্যোক্তারা তাদের উদ্যোগ প্রদর্শন করেন। মেলায় আগত দর্শনাথীরা স্টলগুলো ঘুরে দেখেন এবং পছন্দ মতো পণ্য কেনেন।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!