রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

তালায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, রাস্তার উন্নয়ন কাজ এবং ওয়াটার সাপ্লাই স্কীম কাজের  উদ্বোধন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। রোববার (১৫ অক্টোবর ) সকালে উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

সকালে প্রথমে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে তালা সদরে গ্রামীন পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম কাজের উদ্বোধন করা হয়। এরপর এলজিইডি বাস্তবায়নে তালা উপজেলা নলতা থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদ অভিমূখে রাস্তা, মাছিয়াড়া ঋষিপাড়া  মোড় রায়পুর গোলক মুনির বাড়ি ভায়া সরকারি প্রাইমারি স্কুল উন্নয়ন মূলক কাজ ও আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কৌশিক রায়, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, ঠিকাদার শেখ আনোয়ার হোসেন আনু প্রমূখ।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, প্রকল্পগুলোর উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!