শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

দু’দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকাল ৫ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

এসময় ৩ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের পর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী শৃংখল মুক্তির মহানায়কের প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফরোত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়া দেশের চলমান উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

 

এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে সড়ক পথে বিকাল ৪ টা ৫৬ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সমাধি সৌধের ১ নং গেট দিয়ে সমাধিসৌধে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ৫ টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ৫ টা ৩৫ মিনিটে ১নং গেট দিয়ে বের হয়ে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন। আগামীকাল বুধবার দুপুরে সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা রওয়ানা দেওয়ার কর্মসূচী রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!