শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যালী, ঘোষনাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।

“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলার আয়োজনে আজ সোমবার (২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে সুজন উপজেলার সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারী কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাম্বাসেডর ডাঃ শফিকুল ইসলাম বাবু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড় বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, বন্ধু ফোরামের সেক্রেটারী কলেজ শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা আ’লীগের সদস্য নয়ন দাশ। দিবসের ঘোষনাপত্র পাঠ করেণ পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর সাংবাদিক হাফিজুর রহমান শিমুল। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই শ্লোগানে ২০১৭ সাল হতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেণ পিএফজি গ্রুপের উপজেলা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিল্পী, কবি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!