বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২ বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শি ক্ষ ক ও জা মা য়া ত নে তা মুকুলের অ প সা র ণ দা বি তে মা ন বব ন্ধ ন দেবহাটায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা

উপকূলীয় এলাকায়  সিসিডিবির আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথনাটক

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বিষয় হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ দিন দিন বাড়ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য সহ জীবন-জীবিকার উপর। জীবিকা হারিয়ে মানুষ নিজ বাস স্থল ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে সচেতন করা প্রয়োজন।

সেই লক্ষ্যে ৪ সেপ্টেম্বর বিকেল চার টায় সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী মন্দির মাঠে বেসরকারি সংস্থা সিসিডিবি এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথ নাটক এর আয়াজন করা হয়।

বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ডি-ইন ) প্রকল্প এর মাধ্যমে উপকূল অঞ্চলের বিভিন্ন গ্রামে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথনাটক  ও পট গান,এর আয়োজন করে থাকে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউ পি সদস্য জি, এম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিটিবির উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন সিসিডিবি এর স্টেপ এন্ড বিল্ড -ইন প্রকল্পের এস এম মনোয়ার হোসেন,  সিসিডিবি-পিসিআরসিবি ও এনগেজ প্রকল্পের স্টাফগণ এবং প্রায় চার শতাধিক স্থানীয় জনগোষ্ঠী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!