মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় সরকারি কর্মকতা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি) বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সচিব রিয়াজুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, উপজেলা মহিলা বষিয়ক সহকারী কর্মকর্তা সুমায়া সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহানারা খাতুন, সহকারী শিক্ষক লিপিকা রায়, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্যবৃন্দ, স্টেপ এ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের প্রজেক্টে ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদের আগে নিজেদেরকে চিনতে হবে, নিজেদের অধিকার সর্ম্পকে জানতে হবে এবং অধিকার আদায়ের  জন্য কৌশলী হতে হবে। তিনি আরও বলেন, এমন একটি কর্মশালা আমাদের মতো উন্নয়ন কর্মীদের প্রয়োজন। এজন্য তিনি সিসিডিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই কর্মশালার উদ্দেশ্য ছিল বিভিন্ন সরকারি কর্মকতা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের নারী সদস্যদের সংযোগ স্থাপন এবং বিভিন্ন উন্নয়ন মুলোক কাজে আংশগ্রহণ করানো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!