বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২ বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শি ক্ষ ক ও জা মা য়া ত নে তা মুকুলের অ প সা র ণ দা বি তে মা ন বব ন্ধ ন দেবহাটায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা

শ্যামনগরে স্থানীয় চিংড়ি খামার মালিকদের সাথে অধিপরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর পাবলিক লাইব্রেরীর হলরুমে লিডার্স এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে চিংড়ি খামারে সমকাজে সমমজুরী নিশ্চিতকল্পে স্থানীয় চিংড়ি খামার মালিকদের সাথে আজ ২৯ জুলাই (মঙ্গলবার) ২০২৩ সকাল ১০ টায় অধিপরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে লিডার্স এর বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর উপজেলা পরিষদ। কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মানবেন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক, আতরজান মহিলা মহাবিদ্যালয় ও নির্বাহী সদস্য, লিডার্স, জাহিদ সুমন, সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব, আনিস সুমন, সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব, রেখা রানী মৃধা, সভাপতি, শাপলা নারী চিংড়ী শ্রমিক উন্নয়ন সংগঠন। দেবব্রত কুমার গাইনের সঞ্চালনায় কর্মশালায় সহায়তা প্রদান করেন শওকৎ হোসেন, মাঠ সমন্বয়কারী, লিডার্স। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মোঃ আলীম আল-রাজী, প্রোগ্রাম ম্যানেজার, তমালিকা মল্লিক, এ্যাডভোকেসি অফিসার, লিডার্স।

কর্মশালায় শ্যামনগর এর চিংড়ি খামার মালিক ২০ জন ও নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোটের ১১ জনসহ মোট ৩১ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। কর্মশালায় মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী চিংড়ি খামার মালিকগণ নারী শ্রমিকদের নিরাপদ খাবার পানি, টয়লেট সুবিধা প্রদানসহ মজুরী বৃদ্ধির জন্য আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, -চিংড়ি খামারে নারী শ্রমিকরা নায্য মজুরী প্রাপ্তিতে বঞ্চনার স্বীকার হয়। বর্তমান সময়ে বাজার দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয় বিবেচনা করে তাদের মজুরী বৃদ্ধির জন্য চিংড়ি খামার মালিকদের প্রতি আহবান জানান। পাশাপাশি তিনি নারী শ্রমিকদের টয়লেট সুবিধা প্রদানসহ প্রচন্ড রৌদ্রে নারী শ্রমিকরা যাতে সাময়িকভাবে বিশ্রাম নিতে পারেন সেজন্য শেড তৈরির প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।

উপকুলীয় সুন্দরবন অঞ্চলে নারী চিংড়ি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য তাদের ন্যায্য মজুরী প্রদান করা এখন একটি যৌক্তিক দাবী। এইরুপ কর্মশালার মাধ্যমে তাদের দাবীগুলি নীতি নির্ধারনী মহলে দৃষ্টি আকর্ষণ করবে বলে আমাদের বিশ্বাস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!