বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২ বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শি ক্ষ ক ও জা মা য়া ত নে তা মুকুলের অ প সা র ণ দা বি তে মা ন বব ন্ধ ন দেবহাটায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা

শ্যামনগরে সাংবাদিক পলাশ ও তার বৃদ্ধ মাকে কুপিয়ে জখম

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে বচসার জেরে সাংবাদিক পলাশ দেবনাথ (৪০)ও তার মা জবা রানী দেবনাথ(৬৪)কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামে ঘটনাটি ঘটে। পলাশ দেবনাথ বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কাফেলা পত্রিকার নূরনগর প্রতিনিধি। 
পলাশের ভাই শিমুল দেবনাথ জানায় সম্প্রতি তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। শনিবার রাত দশটার দিকে বাবলুসহ কয়েকজন তাদের বাসার সামনে আড্ডায় লিপ্ত ছিল। এসময় তার মা জবা রানী বাবলুকে ডেকে বাসায় সম্প্রতি ঘটে যাওয়ার চুরির বিষয়টি জানিয়ে সেখান থেকে সরে যেতে বলে। একপর্যায়ে বাবলু তর্কে জড়িয়ে লোকজন নিয়ে তার মা ও ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার মা আর ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে পরিস্থিতির অবনহিত হওয়ায় পলাশকে রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 
এঘটনায় তিনি বাদি হয়ে তাদের প্রতিবেশী আব্দুল গফ্ফার মোল্যার ছেলে বাবলুসহ তার দু’ভাই ফজলু ও লাভলুকে আসামী করে মামলা করেছেন। 
গ্রেপ্তার বাবলুর ভাই লাভলু হামলার কথা স্বীকার করে বলেন, গালিগালাজের কারনে পলাশ ও তার মায়ের উপর সামান্য হামলা হয়েছে। 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান ঘটনার পরপরই খবর পেয়ে হামলার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর অভিুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!