মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন নিরসনে কর্মশালা অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন সহিংসতা নিরসনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২আগস্ট) সকাল ১০ টা শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা -২ প্রকল্পের সহযোগিতায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মশালায় উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষকমন্ডলী,এনজিও প্রতিনিধি, সমাজকর্মীদের উপস্থিতিতে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাল্য বিবাহ,নারী নির্যাতন সহিংসতা নিরসনে ও পারিবারিক কলহ বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আক্তার হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জনাব সাইদ-উজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খালেদা আইয়ুব ডলি।

আলোচনায় বাল্য বিবাহ ও নারী নির্যাতনের প্রধান কারণসমূহ চিহ্নিত করা হয়। এবং বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা নিরসনকল্পে করনীয় বিষয় সমূহ গুরুত্বের সাথে আলোচনা করা হয়।সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা -২ প্রকল্পের হেলথ এন্ড নিউট্রিশন স্পেশালিস্ট জনাব মোঃ মোক্তার হোসেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এ এস এস ও রেমা মরিতা সাহা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!