বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২ বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শি ক্ষ ক ও জা মা য়া ত নে তা মুকুলের অ প সা র ণ দা বি তে মা ন বব ন্ধ ন দেবহাটায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালা

উত্তরণের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে ও এডুকো’র আর্থিক সহায়তায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১ আগষ্ট) সকালে সাতক্ষীরার শ্যামনগরের বরসা রিসোর্টে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, জি.এম মাছুদুর রহমান, অলোক কুমার পাল, মোঃ আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ট্রেনিংপ্রাপ্ত শিশু,শিক্ষক,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতা প্রতিষ্ঠান সমুহ। উক্ত চাকরি মেলায় একজন কোম্পানি, ২ জন মোবাইল সার্ভিসিং,২ জন ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও একজন টেইলরিং সপের মালিকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় তারা মোবাইল সার্ভিসিং, টেইলরিং ও ইলেকট্রিক হাউজ ওয়ারিং বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত এবং চাকরি করতে আগ্রহী ২৫ জন প্রশিক্ষণার্থীকে যাচাই বাছাইয়ের পর ২০ জনের বায়োডাটা গ্রহণসহ তাদের কাজের সুযোগ প্রদান করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও আনিরা এন্টারন্যাশনাল লিঃ,নারায়নগঞ্জ, ঢাকার এই প্রতিষ্ঠান, উত্তরণ ২০২১ ও ২০২২ সালে যে সকল শিশুদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে তাদেরকেও চাকরি প্রদানের সুযোগ দিবেন বলে জানান।

মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, তার ইউনিয়নে যে সকল শিশুরা উত্তরণের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের কাজের জন্য কিছু সেলাই মেশিনসহ একটি নির্দিষ্ট ঘর তৈরী করে দিবেন। সেখানে বসে সবাই নিজেরমত কাজ করে আয় করতে পারবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, তার দপ্তরে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদানের সুযোগ রয়েছে। যদি কোন শিশুর পরিবার এই সহায়তা নিতে চান তাহলে তাদেরকে এই সহায়তা প্রদান করা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!