রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

তালার গৃহবধূ রায়হানা ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার গৃহবধূু শেখ রায়হানা ইসলাম।

শেখ রায়হানা ইসলামের স্বামী এস.এম মুস্তফিজুর রহমান। তিনি তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের মরহুম নূর আলী সরদারের পুত্র এবং তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের ছোট ভাই। এস.এম মুস্তফিজুর রহমান ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকার দোহার উপজেলায় কর্মরত আছেন।

শেখ রায়হানা ইসলামের পিতা শেখ রফিকুল ইসলাম বিপিএএ বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং প্রধান নিয়ন্ত্রক, আমদানি ও রপ্তানি হিসেবে কর্মরত আছেন। তার মাতা শেখ রুবিনা ইসলাম একজন গৃহিণী এবং একমাত্র ভাই শেখ রাফিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। শেখ রায়হানা ইসলাম খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি স্নাতকে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডিনস অ্যাওয়ার্ড এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫পেয়েছিলেন। ছোটবেলা থেকে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক সার্টিফিকেট অর্জন করেন এবং ২০০৯ সালে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত উপস্থিত রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেন। তিনি সকলের দোয়াপ্রার্থী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!