শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

তালা প্রেসক্লাবের জাতীয় শোক দিবস পালিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে তালা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপিতত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, নাগরিক কমিটির নেতা মীর জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সদস্য অর্জুন বিশ্বাস, কামরুজ্জামান মিঠু, আছাদুজ্জামান রাজু তাপস সরকার প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তালা প্রেসক্লাবে  নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!