মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব চিংড়ি মাছসহ নৌকাটি জব্দ করে বনবিভাগের সদস্যরা।
কোবাদক স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়ি সহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ঐ নৌকা থেকে ৩ বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে।