শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দল মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে: আফম রুহুল হক এমপি

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি বলেছেন, দল মত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তিনি আরো বলেন যতই ষড়যন্ত্র হোক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনে কেউ আসুক না আসুক। বর্তমান সরকারের আমলে সাতক্ষীরার আশাশুনিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই নদী ভাঙ্গন আর থাকবে না এসব এলাকায়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
বর্তমান সরকারের আমলে পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মতো আরও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আমি মনোনয়ন পাইলে আমাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
বিএনপির জামায়াত সরকারের আমলে এদেশে কোন উন্নয়ন হয়নি। বরং এদেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করেছে তারা। এদেশের জনগণ তাদের আর চায়না। দ্বাদশ সংসদে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে প্রমাণ করবে জননেত্রী শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় থাকবে।
বৃহস্পতিবার  বিকাল ৫ টায় আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভায় প্রধান অতিধির বক্তব্যে  প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি এসব কথা বলেন। 
মতবিনিময় সভায় আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অরুন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা খাতুন মিলি, প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন, আনিসুজ্জামান খোকন, শাহিনুর রহমান শেখ রাসেল যুব সংঘের সভাপতি বিকাশ চন্দ্র সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল প্রমুখ। এসময় ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আনুলিয়া এবং প্রতাপনগর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে আনুলিয়া হাজী মার্কেট এলাকায় কেক কেটে শেখ রাসেল যুব সংঘের শুভ উদ্বোধন করেন অধ্যাপক ডা আ ফ ম রুহুল হক এমপি। এ সময় শেখ রাসেল যুব সংঘের সভাপতি বিকাশ চন্দ্র সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!