বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালায় নদী ব্যবস্থাপনা ও টেকসই কৃষি প্রসারের লক্ষ্যে ক্যাম্পেইন

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা বাজার এলাকায় কপোতাক্ষ নদী অববাহিকায় নদী ব্যবস্থাপনা (টিআরএম) ও টেকসই কৃষি প্রসারের লক্ষ্যে এক ক্যাম্পেইন আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়।

উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকলজ্যিক্যাল লাইভ্লিহুড (এশিয়া লাইভ্লিহুড) প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, প্রজেক্ট ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার ইমরুল কবির ও তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।

স্থানীয় কৃষক এবং উদ্যোক্তাদের টিআরএম সম্পর্কে জ্ঞান এবং এই অঞ্চলের কৃষি পদ্ধতিতে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য। এছাড়া কৃষক ও উদ্যোক্তাদের জৈব ও মিশ্র ফসল চাষের কৌশল সম্পর্কে ধারণা ও উৎসাহিত করা এবং উৎপাদিত পন্যের বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!