শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালায় সম্মাননা পেলেন ৬ সফল উদ্যোক্তা

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা।

রবিবার (২৫ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারমান ঘোষ সনৎ কুমার।

কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মজিবুর রহমান প্রমুখ। সম্মননা পাওয়া ব্যক্তিরা হলেন কৃষি খাতে গ্রীষ্মকালীন টমেটো চাষে মো. হামিদুর রহমান, মো. মাসুদ হোসেন, মৎস্য খাতে কার্প জাতীয় মাছ মোটাতাজাকরণে মো. ফরিদুল ইসলাম , আব্দুল হাদী, প্রাণিসম্পদ খাতে মাচা পদ্ধতিতে খাসি মোটাতাজাকরণে রাজু আহমেদ ও মতিয়ার রহমান। এ সময় অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের বণার্ঢ্য কৃষি কর্মের কথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দু’শতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন। এ সময় উন্নয় প্রচেষ্টার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!