বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন  সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

সাবেক কমিশনার কর্তৃক রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় ইটাগাছা পশ্চিম পাড়ায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তার সিসি ঢালাইয়ের অনুমতি হওয়ায় পর ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাশেম কর্তৃক বাঁধা সৃষ্টি করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইটাগাছা গ্রামের আব্দুল গফফারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমএ গফুর, এড. মোস্তফা নুরুল আলম, এসএম নুরুল ইসলাম বাবলু, মৃত আয়ন উদ্দিন সরদারের পুতা ইশারাত আলী প্রমুখ। ম

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শত বছর ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। অত্র এলাকার মৃত আয়ন উদ্দিন সরদার মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি তৈরী করে দিয়েছিলেন। সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তাটির প্রায় ৩শ ফুট সিসি ঢালাইয়ের জন্য অনুমোদন দিলে নির্মাণ কাজ চলাকালে সাবেক কমিশনার আবুল কাশেম (মসল্যা ভান্ডার) রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। অথচ ম্যাপেও এটি রাস্তা হিসাবে উল্লেখ আছে। এসময় বক্তারা চলাচলের একমাত্র এই রাস্তাটির চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।’

এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলু রহমান ঢালী, মো. রকিব উদ্দিন মাস্টারসহ এলাকার শতাধিক নারী পুরুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!