শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর এর শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫০৯ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি iজেনারেল এস এম মুনীর (লাবলু)। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ডেপুটি অ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান মনির, ওয়ারেস আল হারুনী, মো.মনিরুল ইসলাম, মো.গিয়াস উদ্দিন, একেএম আমিন উদ্দিন মানিক, কাজী শাহানা, শামসাদ বানু, এড.কাজী এখলাছুর রহমান লামু, ব্যারিষ্টার শেখ মাহামুদ হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার আহমেদ নওশের (মিটু সরদার), জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব এড. মো.জুলকদর রহমান, এড.আবুল কালাম আজাদ সহ ঢাকা ও গোপালগঞ্জের অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর সমাধি সৌধ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!