শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। এ সময় ঐচ্ছিক তহবিল হতে ৩৪ জনের মধ্যে ২ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।

আজ সোমবার (৮ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ট্যাব বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেন। তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার এবং পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। এদিকে ঘরে বসে ডিজিটাল শিক্ষা গ্রহণের সকল সুযোগ হাতের মুঠোয় পাওয়ায় শিক্ষার্থীরা ভীষণ খুশি হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ ওসমান আলী জানান,তালা উপজেলার ৬৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫৩৪ টি ট্যাব বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে সোমবার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থীদের মাঝে ৫৪ টি ট্যাব বিতরণ করা হবে। পর্যারক্রমে বাকিগুলো বিতরণ করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে উক্ত ট্যাব বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!