শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শ্রদ্ধা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নবনির্বাচিত -২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাষ্ট্রপতির সহধর্মিনী ও পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

তিন বাহিনীর একটি চৌকস দল এসময় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন রাষ্ট্রপতি। এরপর বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় শেখ হেলাল উদ্দিন এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সাবেক সচিব মো.শহীদ উল্লাহ খন্দকার, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সি আতিয়ার রহমান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, প্রধানমন্ত্রীর এপিএস গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ সহ সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!