রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান, পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

২০২২-২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩- ২৪ মৌসুমে আউশ ধানের উৎপাদন এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১২ এপ্রিল) বেলা ১২ টায় সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দিচ্ছেন। আমাদের সাতক্ষীরার মাটি খুবই উর্বর। যা ফলানো হয় তাই ফলে। আমাদের দেশের কৃষি বিজ্ঞাণীরা নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে অল্প জমিতে বেশি ফলন জাত আবিষ্কার করছে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজমুল হুদা।

সদর উপজেলার ৫ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা প্রত্যেককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় এবং সদর উপজেলার ৩৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়।

এসময় উপসহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জীসহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!