শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জে একই মঞ্চে আ’লীগ, বিএনপি ও জাতীয় পাটির নেতারা সম্প্রীতিতে একাট্টা

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে একই মঞ্চে আ’লীগ, বিএনপি ও জাতীয় পাটির নেতারা সম্প্রীতিতে একাট্টা, শপথ করলেন শান্তির জন্য।

সংঘাত নয়, শান্তির বাংলাদেশ চাই এই শ্লোগানে কালিগঞ্জে উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির কালিগঞ্জ শীর্ষক সমাবেশ। পিস ফ্যাসিলিটেটর আয়োজনে মাল্টিস্টেইক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিটিলিটি”র সহযোগিতায় বুধবার (২২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা অফিসার্সক্লাবে পি এফ জি গ্রুপের কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও পি এফ জি গ্রুপের উপজেলা সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এ্যাম্বাসেডর সাঈদ মেহেদী, প্রধান আলোচক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওঃ আব্দুল গফুর,সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক কাজী আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম, জাতীয় শ্রমিকলীগের উপজেলা কমিটির সেক্রেটারী আব্দুস সুবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, পিএফজি গ্রুপের এ্যাম্বাসেডর মাহফুজা খানম প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, পিএফজি গ্রুপের নেতৃবৃন্দ, এনজি প্রতিনিধি, শিল্পী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!