বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

উৎসবমুখর পরিবেশে বাঁশতলা বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন: জয়দেব সভাপতি ও বাবু সম্পাদক 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

ব্যাপক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বাঁশতলা বণিক সমিতির নির্বাচনে সাবেক সভাপতি জয়দেব বিশ্বাস সভাপতি এবং রজব আলী বাবু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ সভাপতি পদে নিমেন্দু মন্ডল, রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আজিজুর রহমান ও আমিরুল ইসলাম ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়দেব বিশ্বাস ও দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে সহ সভাপতি পদে নিমেন্দু মন্ডল সর্বোচ্চ ১৩৬, প্রদীপ ঢালী ১৩৫ ভোট, সাধারণ সম্পাদক পদে রজব আলী বাবু ১০৯ ভোট, জলিল সরদার ১০২ ভোট, শেখ আব্দুর রহমান ৬১ভোট, সংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম ১২৪ ভোট, হাফিজুর রহমান ১১৫ ভোট, আলমগীর হোসেন ৩৩ ভোট, কোষাধ্যক্ষ পদে ২০০ ভোট, শ্রীদাম ৭০ ভোট। শনিবার (১১ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৮১ জন ভোটারের মধ্যে ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে বিকাল ৫ টায় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের সদস্য ইউপি সদস্য আহম্মাদ আলী শাহ, আব্দুল্লাহ আল মামুন, নুরুজ্জামান পাড়, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এস আই আবু হাসান, এস আই নকিব পান্নু, এ এসআই সেলিম রেজাসহ সঙ্গীয়ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!