শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

সাতক্ষীরার ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম শহীদ ভাষা সৈনিক হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন 

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় আশাশুনি-সাতক্ষীরা সড়কের বুধহাটা বাজারে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষন কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন ঘাতক দালাল নির্মুল কমিটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জি, শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি সাংবাদিক সচ্চীদানন্দ দে সদয়, সাধারণ সম্পাদক কেএম হাসান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, কুল­া ইউপি চেয়ারম্যান ওমর শাহীন পলাশ, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক শহীদ আনোয়ার হোসেনের খালাত ভাই আছিরউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, পৈতৃক ভিটা আশাশুনির শোভনালী গ্রামে হলেও শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের তার নানার বাড়িতেই জন্মগ্রহণ করেন। মেধাবী আনোয়ার হোসেন বুধহাটা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। পরে বুধহাটা বিবিএম কলেজিয়েট বিদ্যালয়ের লেখাপড়ার একপর্যায়ে তিনি খুলনা জেলা স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হন।সেখান থেকে ১৯৪৬ সালে এসএসসি পাস করেন।তিনি খুলনার বিএল কলেজে পড়াশুনাকালীন ভাষা আন্দোলনে যোগ দেন। তরুণ আনোয়ার হোসেন আন্দোলনের একপর্যায়ে ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালিন গান্ধী পার্কে (বর্তমানে হাদিস পার্ক) ভাষা আন্দোলনের পক্ষে ইস্তেহার পাঠ করার পর তাকে গ্রেপ্তার করা হন।কয়েকদিন পর তিনি মুক্তি পান। পরে ভাষা আন্দোলনের মিছিল থেকে ১৯৪৯ সালে পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে প্রথমে তাকে খুলনা কোতয়ালী থানায় রাখে।পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী কারাগারে। সেখানে পাকিস্তান সরকারের নির্যাতন ও নিপীড়ণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন। একপর্যায়ে ১৯৫০ সালে ২৪ এপ্রিল রাজশাহী জেলে খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়।তাতে সাতজন কারাবন্দি নিহত হন।

নিহতরা হলেন, বিজন সেন, দিলওয়ার হোসেন, হানিফ শেখ, কম্পরাম সিংহ, সুখেন্দু ভট্টাচার্য, সুধীন ধর ও আনোয়ার হোসেন । তার মধ্যে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে একমাত্র ছাত্র নেতা আনোয়ার হোসেন মারা যান। বর্তমানে তার পরিবারের কেউ বেঁচে নেই। মাতৃভাষা রক্ষার আন্দোলনে ভাষা সৈনিক আনোয়ার হোসেন দেশের প্রথম শহীদ। অথচ রাষ্ট্রীয়ভাবে তার কোন স্বীকৃতি নেই। তার স্মৃতি রক্ষায় গঠণ করা হয়েছে আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি।

শহীদ আনোয়ার হোসেনের স্মৃতি রক্ষায় তাকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় আগামি ২১ ফেব্রুয়ারিতে স্বীকৃতি প্রদান, আশাশুনি সরকারি কলেজকে শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনের নামে নামকরণ,সাতক্ষীরা, আশাশুনি, বুধহাটাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে তার স্মৃতিস্তম্ভ নির্মাণ করা,সাতক্ষীরা-আশাশুনি সড়ক তার নামে নামকরণ করা ও তার নামে সরকারিভাবে ট্রাস্ট গঠন করার দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে আশাশুনি উপজেলা নির্বার্হী কর্মকর্তা ইয়ানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি পেশ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!