রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

তালায় চরভরাটি জমি ভূমিহীনদের মাঝে ইজারার উদ্যোগ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের চরভরাটি জমি প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করে স্থানীয় ভূমিহীনদের মাঝে ইজারা প্রদানের উদ্যোগ নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস।

এজন্য সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে তিনি জালালপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল জলিল ও সার্ভেয়ার তারেকুর রহমানকে নিয়ে জেঠুয়া, কানাইদিয়া, কৃষ্ণকাটি ও আটঘরা গ্রামের কপোতাক্ষ নদের পাড়ে চরভরাটি জমি পরিদর্শন করেন।

জানা গেছে, জেঠুয়া বাজার থেকে গোনালী খেয়াঘাট পর্যন্ত ৫০ একরেরও বেশী চরভরাটি জমি স্থানীয় প্রভাবশালীরা অসহায়, দরিদ্র, ভূমিহীনদের বঞ্চিত করে ইজারা ছাড়াই নামে-বেনামে দখলে রেখে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। এ অঞ্চলের ভূমিহীনদের দাবির প্রেক্ষিতে চরভারাটি জমি উদ্ধার করে দরিদ্রদের বরাদ্দ দেয়ার জন্য নির্দেশ দেন এই কর্মকর্তা।

এসময় তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস জানান, কপোতাক্ষ নদের চরভরাটি জমি যাদের ভোগ করার কথা তাদের বঞ্চিত করে প্রভাবশালীরা দখল করছে এটা খুবই দুঃখজনক। এই অঞ্চলের চরভরাটি খাস জমি ভূমিহীনদের ইজারা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী সার্ভেয়ার দিয়ে জমি মাপজরিপ করে ভূমিহীদের নামে বন্দোবস্তের জন্য ইউনিয়ন সহকরী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে এ জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!