বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট ৩৫০ পিছ শীতবস্ত্র হস্তান্তর করেছে এনজিও আশা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৩৫০ পিছ শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দিয়েছেন দেশের স্বনামধন্য বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন আশা’র সহকারী বিভাগীয় ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, সিনিয়র সহকারী কমিশনার শাহিনুর আক্তার, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, সহকারী কমিশনার মো. রেজাউল করিম, আশা’র সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. মোজাহারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আশিষ কুমার মন্ডল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শীতার্তদের পাশে শীতবস্ত্র বিতরণের মানবিক এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা এনজিও’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!