শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাদশা ও সম্পাদক বাবু

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৬১১ জন ভোটারের মধ্যে ৬০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সভাপতি পদে কাজী কবিরুল হাসান বাদশা (আনারস প্রতিক) ৩১৬ ভোট ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু (হরিণ প্রতিক) ২৯৪ ভোট পেয়ে জয়লাভ করেছে। অপরদিকে সভাপতি পদে মো. জবেদ আলী (ছাতা প্রতিক) পেয়েছেন ২২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রওশন আলী (জাহাজ প্রতিক) পেয়েছেন ২৭৯ ভোট।

এছাড়া অন্যান্যদের মধ্যে বিজয়ী হয়েছেন সহ সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, সহ সাধারণ সম্পাদক মো. রজব আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মো. তুহিন আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নুরুজ্জামান এবং সদস্য ইয়াছিন আলী, কবিরুল ইসলাম, মহিদুল ইসলাম, মো. রায়হান গাজী, রফিকুল ইসলাম ও ফজর আলী মন্ডল। নির্বাচন কমিশন সদস্য হিসেবে ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আবু নাসের ও চেম্বার অব কমার্সের সদস্য রুহুল কুদ্দুস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!