শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

এমপি রবি রচিত ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কৃতি সন্তান সদর-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি রচিত বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা বই ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইটি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির হাত থেকে গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মহান জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি প্রধানমন্ত্রীর হাতে ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইটি তুলে দেন। বইটি হস্তান্তরের পর দীর্ঘ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন এমপি রবি। এসময় প্রধানমন্ত্রী এমপি রবিকে প্রশ্ন করে বলেন, আপনিতো বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধ নিয়ে বেশি বেশি বই লিখুন। আমাকে নিয়ে বই লিখতে উৎসাহী হলেন কেন, জবাবে এমপি রবি প্রধানমন্ত্রীকে বলেন, ২০০৮ সালেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখেছি। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি প্রধানন্ত্রী না হলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতোনা। এ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে কখনও পরিনত হতোনা। আপনার নিরলস পরিশ্রম ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। বাংলাদেশের জন্য আপনার ত্যাগ ও ভালবাসা এবং আপনার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরতেই ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইটি আমি রচনা করেছি। 
গত ১৭ অক্টোবর প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্রন্থ রচনা একটি দুঃসাহসিক অভিযান। সেই কাজটি করেছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তাঁর লেখা ‘’বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ গ্রন্থটিতে প্রধানমন্ত্রীর বাল্যকাল থেকে অদ্যবধি জীবনের বিভিন্ন পর্যায়গুলো সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠক অনুধাবন করতে পারবেন শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য। বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় বইটি প্রকাশিত হচ্ছে, যা বিশ্বের অন্যান্য দেশের পাঠকদের জন্য যুগোপযোগী। 
বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। স্বপ্লোন্নত দেশ থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের পথে এগিয়ে নেওয়া, ২০৪১ সালের পরিকল্পনা প্রণয়ন ও ২১০০ সালের ডেল্টা প্লান প্রণয়নের সুদূর প্রসারী চিন্তা তাঁর মতো দক্ষ প্রশাসকের পক্ষেই সম্ভব বলে উল্লেখ করেন এমপি রবি। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ, সমূদ্রসীমা জয়, বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণ, কর্ণফূলি টানেল নির্মাণসহ বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!