রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

হাতের পরিছন্নতায় এসো সবে এক হই, বর্জের পরিশোধন নিশ্চিত হবে টেকসই সায়েন্টেশন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদের সামনে হাত ধোয়ার কলকৌশল দেখানো উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ জামান বাপ্পি’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান এ সময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু,সাংবাদিক আশেক মেহেদী, ইডা এনজিও সংস্থার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, মহিলা মিশন সংস্থার শেখ আব্দুল্লাহ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!