রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

তালায় ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার এস.ই.পি (ডেইরী) প্রজেক্টের বাস্তবায়নে এবং পিকেএসএফ এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। কর্মমালায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবর রহমান। উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, ও উন্নয়ন প্রচেষ্টার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। ২০ জন খামারী কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় ২০ জন গাভী পালনকারী খামারী ট্রেড লাইসেন্স গ্রহণ করেন।

এ সময় আধুনিক পরিবেশ বান্ধব গাভী পালন পদ্ধতি, টেকসই ও পরিবেশবান্ধন পদ্ধতিতে গাভী পালন এবং খামার রেজিষ্ট্রেশনের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া কর্মশালায়গাভী পালনে স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!