বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

গোপালগঞ্জে পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মূলত গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের ঘোষেরচর উত্তরপাড়ায় শেখ জুয়েলের বড়ির সামনে সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) এর অর্থায়নে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এ প্রকল্প বাস্তবায়ন করবে। সরবরাহকারী সংস্থা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ বাংলাদেশ নৌবাহিনী।

এ প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদরে ৫৮টি, কোটালীপাড়ায় ৫৩টি ও টুঙ্গিপাড়ায় ৩৯টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন করা হবে। প্রকল্পের কাজ সম্পন্ন করবেন ঠিকাদারী সংস্থা বি,আর ট্রেডিং এর সত্ত্বাধিকারী বুলবুল আহম্মেদ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, থানা আওয়ামী লীগের সদস্য তানবিরুল ইসলাম তান্না, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ জুয়েল, জেলা নৌবাহিনীর প্রতিনিধি সাব্বির আহমেদ, গোপালগঞ্জ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন -এর সভাপতি মাছুম শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!