বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

তালায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আর্থিক অনুদান বিতরণ

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের ৩১ টি গ্রামের তিন হাজার ৩১ জন উপকারভোগীর মাঝে এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ বোর্ড অব ডিরেক্টরস ও সিনিয়র সচিব (অব.) মোঃ আবদুস সামাদ।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়াম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদে ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়াম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, এসডিএফ এর ডিরেক্টর অপারেশন্স মো. গোলাম ফারুখ, ডিরেক্টর (ফিন্যান্স) মো. মাহবুবুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

উল্লেখ্য, কোভিড -১৯ মহামারী/অনান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং এনজেএলআই প্রকল্পে যাদের জীবন মানের উন্নতি হওয়ার পর কোভিড-১৯ এর কারণে তাদের জীবন যাত্রারমান আবারও নিম্নগামী হয়েছে এ রকম প্রকল্পভুক্ত দরিদ্র্য ও অতিদরিদ্র সদস্যদের মধ্যে খানা প্রতি পাঁচ হাজার টাকা হারে আর্থিক অনুদান বিতরণ করা হয় ।

এদিকে এসডিএফ সাতক্ষীরা জেলার ৩৫০ গ্রামের প্রায় সাড়ে ৫৭ হাজার দরিদ্র্য ও অতিদরিদ্র পরিবারে এনজেএলআই প্রকল্পের আওতায় একশ ৭৬ কোটি টাকা অনুদানে দারিদ্র্য প্রশমন ও জীবন মানের উন্নয়নের জন্য কার্যক্রম করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ইতিপূর্বে এনজেএলআই প্রকল্পের আওতায় ২০ টি গ্রামের দুই হাজার দুইশ ৭২ জন উপকারভোগীর মাঝে খানা প্রতি আট হাজার টাকা হারে এক কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়েছিল। আরইএআই প্রকল্পে আওতায় জেলার মোট ৩৫০ গ্রামের ৩৮ হাজার ২৭১ জন উপকারভোগীর মাঝে খানা প্রতি পাঁচ হাজার টাকা হারে মোট ২০ কোটি ৯৫ লাখ ৩১ হাজার বিতরণ করা হচ্ছে বলেও জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!