সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -২ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

পদ্মাসেতু উদ্বোধনে আনন্দে ভাসছে সাতক্ষীরা (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

স্বপ্নের সেতু পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে সাতক্ষীরা আনন্দের জোয়ারে ভেসে উঠেছে। শনিবার রাত পোহানোর আগেই সাতক্ষীরা থেকে ৪ শতাধিক বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেট সহ নানা ধরনের যানবাহন কাঠালিয়া ঘাটের উদ্দেশ্যে ‘আমার টাকায় আমার সেতু, শেখ হাসিনাকে অভিনন্দন’ এমন নানা স্লোগান দিয়ে পৌছে গেছে।

 

এর নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি। এছাড়াও সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ্, মীর মোস্তাক আহমেদ রবি ও এসএম জগলুল হায়দর এই দলে রয়েছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, সাবেক সভাপতি ইঞ্জিনীয়র শেখ মুজিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সাথে রয়েছেন সাতজন উপজেলা চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন, ওয়ার্ড ও সাতক্ষীরা পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে আজ সকাল নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা থেকে একটি আনন্দর‌্যালী বের হয়। র‌্যালীটি শহীদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সেখানে বড়পর্দায় পদ্মাসেতু উদ্বোধনের চিত্র প্রদর্শন করা হয়। এতে যোগ দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি, রাজনীতিক নেতাকর্মী, শিক্ষার্থী সহ সকল স্তরের মানুষ। পরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় পদ্মাসেতুর ওপর বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শনী। এর নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সন্ধ্যায় আতশবাঁজি ও আলোকসজ্জার মাধ্যমে পদ্মাসেতু উদ্বোধনের আনন্দে ঝলমল করে উঠবে সাতক্ষীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!