সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে ও বন্যা থেকে মুক্তি সাতক্ষীরার মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

আগামীকাল ২৫ জুন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি এবং দেশের সমৃদ্ধি-শান্তি কামনা ও সামগ্রীক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাতক্ষীরার সদর নির্বাচনী এলাকার মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বাদ জুমআ সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় পদ্মাসেতুর উদ্বোধনের খুশিতে মহান আল্লাহর দরবারে এ বিশেষ দোয়া কামনা ও মিষ্টি বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জামে মসজিদে পবিত্র জুমআ নামাজ আদায় করে দোয়া অনুষ্ঠানে শরীক হন। দোয়া শেষে মসজিদের মুসুল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। পরে শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় মোড়, পিএন স্কুল মোড়, পাকা পোল মোড়, নিউ মার্কেট মোড়সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ করেন। দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ২৪টি মসজিদে একযোগে বাদ জুমআ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় দলীয় নেতা কর্মী ও দলীয় জনপ্রতিনিধিদেরকে স্ব স্ব এলাকার মসজিদে উপস্থিত থেকে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, দেশের কল্যাণ কামনায় যিনি থাকেন সবসময় অতন্দ্র প্রহরী। তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। একটি স্বল্পোন্নত দেশ থেকে, নিম্ন মধ্যম আয়ের পথ পেরিয়ে উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলার নাম মানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন বাঙালিরা সবই পারে, বাংলাদেশ পারে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!