বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে জখম

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মিটু মোড়লকে (২৮) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ আকরাম মোড়ল গংরা।

সোমবার (৩১ আগস্ট ) রাত ১০টার সময় উপজেলার ডুমুরিয়া গ্রামের ক্লাব চত্বরে ইটের রাস্তার উপর ঘটনাটি ঘটেছে। আহত মিটু মোড়ল ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মোড়লের ছেলে। তাকে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, একই এলাকার মৃত মাদার মোড়লের ছেলে ইনছাব আলী মোড়ল (৫০) গংদের সাথে দীর্ঘদিন ধরে ৯শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল মিটু মোড়লের সাথে। এরই জের ধরে সোমবার রাত ১০টার সময় ডুমুরিয়া গ্রামের ক্লাব চত্বরে তাকে একা পেয়ে ইনছাব আলী মোড়লের ছেলে আকরাম মোড়ল (২২) বাপ্পী মোড়ল (২৮) মৃত মাদার মোড়লের ছেলে ইনসাব আলী মোড়ল (৪৯) ও মোসলেম মোড়লের ছেলে মোস্ত মোড়ল (৩২) গংরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং দা দিয়ে তার মাথায় কোপ মারে। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

তালা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় আঘাতের কারণে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!