রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

দৈনিক কাফেলার প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল মোতালেব’র ২০তম মৃত্যু বার্ষিকী আগামীকাল, দেওয়া হচ্ছে ৬ জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল মোতালেব’র ২০তম মৃত্যু বার্ষিকী ২ জুন।

এ উপলক্ষে আব্দুল মোতালেব স্মৃতি সংসদের পক্ষ থেকে আগামীকাল ২ জুন বৃহস্পতিবার এই দিনটিতে নানা ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিকেল সাড়ে চারটায় তুফান কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুল মোতালেব স্মৃতি সংসদের সভাপতি ও দৈনিক কাফেলার সম্পাদক ডা: এ.টি.এম রফিক উজ্জ্বল।

অনুষ্ঠানে প্রথম বারেরমত শিক্ষা ও সাহিত্যে কাজী মুহম্মদ অলিউল্লাহ, চিকিৎসা ও সমাজসেবায় ডা. মো: এবাদুল্লাহ, শিক্ষায় শেখ আমানুল্লাহ, সাংবাদিকতায় তমিজউদ্দীন আহম্মদ, স্কাউট আন্দোলনে মুহা: নওশের আলী এবং ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শওকত হোসেন খান চৌধুরীকে আব্দুল মোতালেব স্মৃতি সংসদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আন্তার্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু ও আব্দুল মোতালেব স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

এছাড়া আব্দুল মোতালেব এর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসকাবের আয়োজনে সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত এবং সাড়ে ১১টায় আব্দুল মোতালেব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদে কোরানখানী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!