রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

সুন্দরবনের কালিন্দি নদী থেকে ১২ বাংলাদেশিসহ দুইটি নৌকা ও চারটি ভারতীয় গরু আটক

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

রিভারাইন বিজিবি কৈখালী ক্যাম্পের বিশেষ অভিযানে দু’টি নৌকা, তিন হাজার ১৪০ প্যাকেট পাতিার বিড়ি, চারটি ভারতীয় গরু ও এক পাচারকারিসহ ১২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালি আরবিজিবি ক্যাম্পের পার্শ্ববতী পাঁচ নদীর মোহনায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার সাপখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে পাচারকারি তানভীর হোসেন(২৪), বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আজমত শেখের ছেলে আজিম শেখ (৩০), আজিমের স্ত্রী মোছাঃ হালিমা (২৫), কেসমতছড়া গ্রামের মৃত মজিদ শেখের রাশিদা বেগম (৭০), কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের মৃত খানজাহান সিকদারের স্ত্রী তুলি বেগম (৬০), ছেলে এনামুল সিকদার (১৯) ও আলআমিন সিকদার (৩০), আলআমিনের স্ত্রী আছিয়া বেগম (২২)। এসময় তাদের সাথে থাকা অপর চার শিশুকে পিতা-মাতার সাথে আটক করা হয়।

কৈখালি রিভারাইন বিজিবি’র নায়েক সুবেদার কাওছার কাজী জানান, মঙ্গলবার ভোরে নৌকা পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তবর্তী কালিন্দি নদীর পার্শ্ববর্তী পাঁচ নদীর মোহনা থেকে এক পাচারকারি ও চার শিশুসহ ১২ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে হাবিলদার এনামুল হকের নেতৃত্বে ক্যাম্পের পার্শ্ববর্তী পাঁচ নদীর মোহনায় অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু জব্দ করে কৈখালী রিভারাইন বিজিবি সদস্যরা। এসময় চোরাচালানচক্রের সদস্যরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় চারটি গরুসহ ২ নৌকা জব্দ করে মঙ্গলবার দুপুরে বসন্তপুর কাষ্টমসে জমা দেয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এক পাচারকারিসহ ১২ বাংলাদেশী আটকের ঘটনায় রিভারাইন বিজিবি’র কৈখালি ক্যাম্পের নায়েক সুবেদার কাওছার গাজী বাদি হয়ে পাসপোর্ট আইনের ১১(সি) ধারায় ও চারটি গরু ও দুটি নৌকা জব্দ করার ঘটনায় কৈখালি রিভারিয়ান বিজিবি ক্যাম্পের হাবিলদার এনামুল হক বাদি হয়ে মঙ্গলবার থানায় পাচার আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। আটককতেদের মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত গরু ও নৌকা কালিগঞ্জের বসন্তপুর কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!