রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

আশাশুনি প্রেসক্লাবে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

✍️আজিজুল ইসলাম📝আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়াঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বাদ আছর প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল শুরু হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি এস,এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম আশাশুনি প্রেসক্লাব ইফতার মাহফিলের আয়োজন করেছেন তা প্রশংসার দাবী রাখে। মানসম্মত ও পরিচ্ছন্ন এ ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানে সকল সাংবাদিক ও উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রেসক্লাবের ইফতার মাহফিলের আয়োজনে ভুয়সি প্রশংসা করে আগামীতে প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রেসক্লাব সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও জিএম আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, বিএনপি নেতা খায়রুল আহসান ও আমির হোসেন বাদশা, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মাষ্টার আব্দুর রহিম, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সহ-সভাপতি এমএম সাহেব আলী, বাজার জামে মসজিদের পেশ ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন আঞ্চলিক প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আব্দুল গফ্ফার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!