মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতা ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আহসান রাজীব রেঞ্জ ডিআইজির সাথে সাতক্ষীরায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন: আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহী মুন্না আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বি রু দ্ধে জমি দ খ ল সহ মি থ্যে মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে গ্রামবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশ সদস্যের ম র দে হ উ দ্ধা র, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শ্বশুরকে আটক  সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রে প্তা র কালিগঞ্জে ম ব সৃ ষ্টি র মাধ্যমে সুমাইয়া হ ত্যা র ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আদালতে হ ত্যা মা ম লা

করোনা আক্রান্তে সাতক্ষীরা মেডিকেলে মারা যাওয়া মণিরামপুরের আ’লীগ নেতার দাফন সম্পন্ন

মোঃ: আজিজুল ইসলাম ইমরান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ১৪৬৫ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এ্যাডভোকেট আনারুল করিমের (৭৪) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮শে আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা ছিদ্দিকা ও তার স্বামীর নেতৃত্বাধীন সেচ্ছাসেবক টিম নিহতের নিজ এলাকা যশোরের মণিরামপুর উপজেলায় যেয়ে ধর্মীয় রীতিনীতি ও স্বাস্থ্যবিধি মেনে মরহুমের দাফন কাজ সম্পন্ন করেন।

করোনায় মারা যাওয়া আনারুল করিম মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন-বিষয়ক সম্পাদক ও উপজেলার পাড়ালী গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে।

এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২২ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন যশোর জেলার মনিরামপুর উপজেলা সদরের আনারুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮শে আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।

এবিষয়ে নিহতের ছেলে সাহেদুজ্জামান বলেন, করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পিতা মারা যাওয়ায় লাশ দাফন করতে সমস্যায় পড়ে যান তারা। বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জনকে অবগত করলে সাতক্ষীরা সেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা সিদ্দিকার নেতৃৃত্বাধীন সেচ্ছাসেবক টিম এসে তার পিতার দাফন সম্পন্ন করেন বলে জানান তিনি। এসময় তিনি সাতক্ষীরা সিভিল সার্জনসহ আয়শা ছিদ্দিকার নেতৃৃত্বাধীন টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিষয়ে আয়শা ছিদ্দিকার স্বামী আবছার উদ্দীন বলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার করে যাচ্ছেন তারা। পরবর্তীতেও এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!