বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

তালায় তথ্য আপার ৫৮তম উঠান বৈঠক অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় তথ্য আপার মার্চ মাসের চতুর্থ ও তথ্যকেন্দ্রের ৫৮তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তথ্য আপার আয়োজনে রবিবার সকালে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠক টি আয়োজন করা হয় ১১ নং জালালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেহালপুর গ্রামে। বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা সদীপ কুমার মন্ডল, আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ পিআইসি কমিটির সদস্য রাম প্রসাদ দাস।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার। বৈঠকে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন ভাতা এবং প্রশিক্ষণ বিষয়ক কথা বলা হয়। তালা তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ১০০ টাকা করৈ ভাতা, মাস্ক ও সাথে নাস্তা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!